মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এবার জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এক মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবারের এই ভূমিকম্পের পর কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করে জাপান সরকার। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে কিউশু অঞ্চলের সব ধরনের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু। এর আওতায় উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।

অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। 

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই সংঘটিত হয় এবং দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প রেকর্ড করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});