মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার দলীয় সদস্য পদও হারালেন গফুর


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলায় নিয়মিত মামলায় গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রাথমিক সদস্য পদ থেকে আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুন রহমান মাসুদ ও সদস্য সচিব মুনাতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আব্দুল গফুরকে অতীতে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দলীয় পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাবুল নামে ব্যক্তিকে গত কয়েকদিন আগে মুচি বাড়ির কোনা বাজারে মারপিটের পর বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টর্চার সেল চালানোর অভিযোগও ছিল স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});