রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার সৌদিতে হামলার হুমকি হুতিদের, ক্রমেই হচ্ছে জল ঘোলা

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

এবার সৌদিতে হামলার হুমকি হুতিদের, ক্রমেই হচ্ছে জল ঘোলা

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রিয়াদ যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা সামরিক অভিযান চালায়, তাহলে তারা সৌদি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হুথিরা দাবি করে, সৌদি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল এবং তারা সেটি প্রতিহত করেছে। তাদের অভিযোগ, ওই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের একটি বেসামরিক বিমানকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়া।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, ‘সৌদি শত্রু যদি আবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আগ্রাসন চালায়, তবে আমরা বিমানবন্দরসহ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক জবাব দেব।’

তিনি আরও দাবি করেন, ওই বিমানটি ২০০ জনেরও বেশি আহত ও অসুস্থ যাত্রী বহন করছিল এবং পরে এটি তেহরানের দিকে ফিরে যায়।

এদিকে, দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে।

হুথিদের এই বক্তব্যের পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। জোটটি এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলার চেষ্টা ‘চরম শক্তি ও কঠোর জবাবের মাধ্যমে’ মোকাবিলা করা হবে।

জোট আরও জানায়, হুথিদের এসব হুমকি মূলত ইয়েমেনের অভ্যন্তরীণ লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, সৌদি আরব, এর নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});