বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে চোখ তাসকিনের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে চোখ তাসকিনের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ০)

তাসকিন আহমেদ

X

তাসকিন আহমেদ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক প্রলোভনের চেয়ে দেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলাকেই বেশি গুরুত্ব দিলেন তাসকিন আহমেদ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি ঠিক রাখতে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের ডনহাতি এই পেসার।

জিম্বাবুয়ে সফর শেষে বুধবার (২৩ জুলাই) দলের সঙ্গে ঢাকায় ফেরেন তাসকিন। সেখান থেকে তার শ্রীলংকায় গিয়ে এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল। আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এলপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন তাসকিন। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজে না খেলার পরিকল্পনাও ছিল। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তিনি জিম্বাবুয়েতেই থেকে যান এবং সিরিজে অংশ নেন।

তাসকিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, আমি এলপিএল থেকে সরে দাঁড়িয়েছি। মূল কারণ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রস্তুতি।’ 

তিনি আরও বলেছেন, ‘জিম্বাবুয়েতে টানা ছয়টি ম্যাচ খেলেছি। এলপিএলে হয়তো আরও চারটি ম্যাচ খেলতে হতো। এরপর দেশে ফিরে সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া যেতে হলে আমার টেস্ট প্রস্তুতি ব্যাহত হতো।’

তাসকিন মনে করেন, ‘কিছুটা আর্থিক ক্ষতি হলেও আমি মনে করি, সমস্যা নেই। অস্ট্রেলিয়ার মতো টেস্ট সিরিজ বারবার আসে না। তাই এনওসি থাকার পরও এলপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});