মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৫, আহত অন্তত ২৫


অক্টোবর ২০, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে যাত্রীবোঝাই একটি বাস ও বালিবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। ​

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ​ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার শরিফুল হক, জেলা প্রশাসক সুমনি খাতুন ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আহত-নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাসবাণী শোনান তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});