বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশনজট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। আজকে আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করবো কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেনো ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেনো ১০ বছরের স্কুলিং যেনো ১০ বছরই থাকে। কোন সেশনজট যেনো না হয়, তোমরা যেনো পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।

তিনি বলেন, এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কারণ সবাই চায় পরীক্ষা সুন্দর হোক। শিক্ষার্থীরা যা চাইবে, আমরাও তাই চাইবো। জোর করে কোনদিন কাউকে কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর তরুণ ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে এগিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ তৈরির জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে এমন উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।