ওসমানীনগরে ইয়াবাসহ আটক ১

ওসমানীনগরে ইয়াবাসহ আটক ১

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ আরশ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে আটক আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) বিষ্ণুপদ রায়। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ আরশ আলীকে আটক করা হয়।

 সৈয়দ আরশ আলী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামের মৃত সৈয়দ তাহির আলীর ছেলে। তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় আরও কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।