রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার মডেল প্রেস ক্লাব ও প্রতিদিনের কাগজ কার্যালয় পরিদর্শন করলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. আশরাফুর

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও নিরাপত্তা বিশ্লেষক ড. মো. আশরাফুর রহমান কক্সবাজার মডেল প্রেস ক্লাব ও দৈনিক প্রতিদিনের কাগজের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন। রোববার (১৪ জুলাই) বিকেলে শহরের কৃষি অফিস রোডের আপন টাওয়ারে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মতবিনিময় সভায় ড. আশরাফুর রহমান আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মূল, পুলিশের জবাবদিহিতা এবং সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে সাংবাদিকতাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠান শেষে পুলিশ বিভাগে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য ড. আশরাফুর রহমানকে প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন, সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্না, সাংবাদিক ও শিক্ষক সিরাজুল ইসলাম আযাদ, সহ-সভাপতি আবদুল আমিন, সাংবাদিক নুরুল ইসলাম সুমন, নুর রাব্বি, আরাফাত সিকদার, আবদুর রহমান হাশেমি ও জামসেদসহ ক্লাবটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।