কচুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:২১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় জুলাই শহিদদের স্মরণে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিব হায়দার, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ হারুন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা জামাতের আমীর মোঃ রফিকুল ইসলাম, জুলাই যোদ্ধা নাজমুস সাকিব, কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলী, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাছেল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বিএমএসএস এর সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক শেখ হুমায়ুন,লিয়ন সিকদার, খান সুমন সহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তারা জুলাই শহিদদের স্বরণে স্মৃতিচারণ করেন এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থ জুলাই যোদ্ধাদের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।





