বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মধ্যনগরে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মধ্যনগরে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৬ জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জয় ঘোষ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাবুদ্দিন শাহীন পিপিএম, উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল হক,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, শহিদ আয়াতুল্লাহ’র বাবা মোঃ সিরাজুল ইসলাম,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এসময় জুলাইয়ে শহিদদের স্বরণে কোরআনে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাইয়ের স্মৃতি চারণের আলোচনা করা হয়। ১৯৭১ সালের যুদ্ধ আর জুলাইয়ে যুদ্ধ বাংলাদেশের ইতিহাস সংস্কৃতিতে লিপিবদ্ধ থাকবে আজীবন।

পরিশেষে সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন। তাছাড়া শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে, সভার সভাপতি আলোচনা পর্যালোচনা করে সভা সমাপ্তি করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});