শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কথায় কথায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ, চন্দনাইশে এলাকাবাসীর মানববন্ধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কথায় কথায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ, চন্দনাইশে এলাকাবাসীর মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে কথায় কথায় মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

শুক্রবার বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন ও মো. জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপপরিচালক নবিদুর রহমান এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা শাহাব উল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে আবুল কাশেম (৬৫) দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়েও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা ও থানায় লিখিত অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। 

তাদের দাবি, মতবিরোধ বা জমি–সংক্রান্ত বিরোধের জের ধরেও মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, গত আট বছরে অন্তত অর্ধশত ব্যক্তিকে বিভিন্ন অভিযোগে হয়রানির চেষ্টা করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজন প্রবাসীও রয়েছেন। তাঁদের দাবি, এসব ঘটনার কারণে কয়েকজন প্রবাসী দেশে ফিরতেও শঙ্কা বোধ করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও দাবি করেন, অতীতেও একই ধরনের অভিযোগে একাধিক ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো নথিপত্র উপস্থাপন করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন, ‘ভুল নম্বরে ফোন করেছেন’—এ কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে চলতি সপ্তাহে প্রবাসী জুয়েল ও জালালের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রূপক ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সমর্থনে কোনো সত্যতা পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});