বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন, ৮ নৌকা জব্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন, ৮ নৌকা জব্দ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের সতেরোহাতী মহাদেও এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬টি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়। জব্দকৃত নৌকাগুলো পুলিশের এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন