শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কলমাকান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

কলমাকান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কলি আক্তারের সঞ্চালনায়  সভায় সভাপতিত্ব করেন রেখা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।

এ সময় বক্তব্য দেন নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুকসানা কানিজ চৌধুরী পলমল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার, প্রচার সম্পাদক নুরনাহার আক্তার চায়না, নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শাহনাজ আক্তার, কলমাকান্দা উপজেলা মহিলা দলের সদস্য সচিব রাহেলা আক্তার, আদিবাসী নারী নেত্রী করুণা পাঠাং এবং রেবা রানী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, মদন পৌর মহিলা দলের সভাপতি তাসলিমা হক স্মৃতি, নারী নেত্রী হেলেনা আক্তার, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার, আফরোজা মনসুর চায়না এবং তানিয়া লাইজু রিংকি।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রেখা আক্তারকে আহ্বায়ক, রাহেলা আক্তারকে সদস্য সচিব এবং করুণা পাঠাংকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});