শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৩


অক্টোবর ২, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও আরোহীসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারসংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাখিমারার হাট থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাড়ি ফিরছিলেন নিখিল ভৌমিক। পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পথচারীকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন মোটরসাইকেলচালক সজিব, আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল ইসলাম। তারা কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

ক্যাপশন: কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত নিখিল ভৌমিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});