বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলেজছাত্রকে কুপিয়ে হত্যার পর থানায় খুনির আত্মসমর্পণ!

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কলেজছাত্রকে কুপিয়ে হত্যার পর থানায় খুনির আত্মসমর্পণ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ০)

লালমোহন থানা

X

লালমোহন থানা

ভোলার লালমোহনে ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে খুনি এবং খুনের সময় ব্যবহৃত চাকু পুলিশের কাছে জমা দিয়েছে। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টায়, লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার  সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। 

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ হামলায় নয়নকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আহতরা হলেন- পৌরসভার বাসিন্দা আরমান এবং আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনার পর  থানায় আত্মসমর্পণ করেছে হত্যার নেতৃত্ব দেওয়া  খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭)।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, ‘মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});