সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানের ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে সোনামুখী বাজারে এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাজীপুর উপজেলার বরইতলী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) ও মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)। থানা সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.