শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাতারে দুর্ঘটনায় নিহত বাবুলের পরিবারে শোকের মাতম


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাতারে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এ মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত ওই বাংলাদেশির নাম মো. বাবুল আহমেদ (৪৭)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ১৭ বছর ধরে কাতারে বসবাস করেছিলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টার দিকে বাবুল তার নিজস্ব গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কাতারের লুসাইল শহরে গেলে তার গাড়িটি নষ্ট হয়ে যায়। এ সময় বাবুল নিজের গাড়িটি রাস্তার পাশে নিয়ে চেক করছিলেন। তবে হঠাৎ এক মিশরি পেছন দিক থেকে তাকে অন্য একটি গাড়ি দিয়ে স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহতের দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী বাংলাদেশে রয়েছেন।

এদিকে, বাবুল আহমেদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় ১৭ বছর আগে বাবুল বিদেশে পাড়ি জমিয়েছিলেন । তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি উৎকণ্ঠায় পড়েছে।

নিহতের স্বজনরা বলেন, হঠাৎ করে তার মৃত্যুর খবর শুনে আমরা ভেঙে পড়েছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});