শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষ*ণের অভিযোগে যুবক আটক


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে তার স্বজনরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ১নম্বর পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম উপজেলার ১নম্বর পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের পরিবারের বসতঘরে প্রবেশ করে। সুযোগ বুঝে ওই ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনেরা ঘটনা দেখে ফেলার পর তারা শফিকুলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে থানা পুলিশের কাছে খবর দেওয়ার পর বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে, স্থানীয় কেউ কেউ বলেছেন আটক ব্যক্তি শফিকুল ইসলামও একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত জানান, এই ঘটনায় শফিকুল ইসলাম নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে মামলা গ্রহণ করে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});