শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মানবিক উদ্যোগ, ৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

কালাইয়ে মানবিক উদ্যোগ, ৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ০)

৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

X

৩০ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

‘ব্যালেন্স উইদাউট কমপ্রোমাইজ’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুষম উন্নয়নে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাঁদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএসবি ও আরআইবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});