সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ০)

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

X

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার (৬ জুলাই) পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। 

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড – বিআরডিবি’র যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবস উপলক্ষে  র‌্যালির আয়োজন করা হয় ‍ রেলিটি  উপজেলা চত্বর থেকে শুরু হয়ে থানা প্রদক্ষিণ শেষে  পুনরায় উপজেলা চত্বর এসে শেষ হয়। আলোচনা শেষে  উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, বিআরডিবির সুফলভোগী ৭৫ জন সদস্যের মাঝে কৃষি ও ক্ষুদ্র ঋণ বাবদ ২৭ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন। পাশাপাশি ৪০০টি ফলজ ও বনজ গাছের চারা এবং বীর মুক্তিযোদ্ধাদের মাঝেও বিশেষ ঋণ বিতরণ করা হয়। 

আর ডি ও সুমন মোল্লার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। 

এ প্রসঙ্গে এমপি মোঃ মজিবুর রহমান বলেন,সরকার জনগণের কল্যাণে এই ঋণ ও চারা দিচ্ছে। কিন্তু কিছু মানুষের অসচেতনতায় সুন্দর আয়োজন নষ্ট হতে যাচ্ছিল। আমি সবাইকে অনুরোধ করব,সরকারের এই উপহার সঠিকভাবে গ্রহণ করুন। বিশৃঙ্খলা করে প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করবেন না। কালিয়াকৈরের উন্নয়নে আমরা একসাথে কাজ করছি।

তিনি আরও বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ সহায়তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই ঋণের টাকা দিয়ে প্রতিটি পরিবার স্বাবলম্বী হবে -এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার বলেন, অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে সাময়িক সমস্যা হয়েছিল। তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক থাকব।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন,২৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ ৭৫টি পরিবারের ভাগ্য বদলাবে। ৪০০ চারা রোপণের মাধ্যমে সবুজ কালিয়াকৈর গড়ে উঠবে।

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ৭৫ জনকে ২৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ ও ৪০০ চারা বিতরণ করা হয়। চারা বিতরণের সময় সাময়িক বিশৃঙ্খলা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এমপি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});