সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চুনারুঘাটে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ০)

চুনারুঘাটে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য

X

চুনারুঘাটে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার।  

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে চুনারুঘাট উপজেলায় দিনে বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। তা দাড়ায় ৩০ মেগাওয়াটে।  তবে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৭ মেগাওয়াট। রাতে ফুটবল বিশ্বকাপের খেলা চলাকালেও এই বরাদ্দ ৫ থেকে ৭ মেগাওয়াটেই সীমাবদ্ধ থাকছে। 

চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে চুনারুঘাটে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 

স্থানীয় ছাত্রদল নেতা মারুফ আহমেদ বলেন, জনভোগান্তির বিষয়টি অনুধাবন করে সংসদ সদস্য শাম্মী আক্তার মন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। এতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। এমপির এই উদ্যোগের খবরে চুনারুঘাটের সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। 

চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, চাহিদার তুলনায় অতি সামান্য বরাদ্দের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ না বাড়ালে জনভোগান্তি আরও চরমে পৌঁছাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});