বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিয়াকৈরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালিয়াকৈর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষি অধিদপ্তরের সহযোগিতায় এ উপজেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত কার্যক্রমসমূহের মধ্যে কৃষকদের জন্য পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) অন্যতম। পিএফএস এর প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা অন্যান্য কৃষক কৃষাণী যারা পিএফএস এর প্রশিক্ষণ পান নি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কংগ্রেস বা সেমিনারের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ এর সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান এমপি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তার মোঃ জাহিদ হাসান এছাড়া অনুষ্ঠানের প্রধান আলোচ্ক হিসাবে বক্তব্য রাখছেন গাজীপুর জেলা কৃষি বিষয়ক প্রশিক্ষক ডক্টর  মোঃ আব্দুল্লাহ আল  ফারুক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে  পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ  অন্যান্যরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন