বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করতে নড়াইলের কালিয়ায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শ্রাবনী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});