শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জ্ঞানের পাঠশালা’য় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী  ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন আগামী ও সরলতা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়কে ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং গাছের চারা উপহার দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন।

 প্রধান অতিথির বক্তব্যে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় জ্ঞানের পাঠশালার প্রধান উপদেষ্টা মোঃ জামিল উদ্দিন সিকদার, উপদেষ্টা মো. খাইরুল ইসলাম চৌধুরী, সরলতা ফাউন্ডেশনের প্রতিনিধি রাওফুন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});