কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির কারাদণ্ড

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির কারাদণ্ড

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মুসুন্ডি, জাঙ্গালিয়া এবং ফুলদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আদি জাঙ্গালিয়া গ্রামের আবু তালেবের ছেলে তারিকুল ইসলাম শান্ত এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের আতাউর রহমান খানের ছেলে জামিল হোসেন খানকে (৪৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে অন্যদের মধ্যে কালীগঞ্জ থানার এসআই আল আমিন ও আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।