বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালো কাপড়ে মোড়ানো গান্ধী মূর্তি, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কালো কাপড়ে মোড়ানো গান্ধী মূর্তি, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৩:২২ পিএম  (ভিজিট : ১)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে বাঁধা অবস্থায় পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ে শহরে চাঞ্চল্য বিরাজ করছে।

বুধবার (১ জুলাই) সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় এই অনভিপ্রেত ঘটনাটি জনসমক্ষে আসে।

ঘটনার খবর পেয়েই স্থানীয় থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং মূর্তির গায়ে জড়ানো কালো কাপড়টি সম্পূর্ণ সরিয়ে ফেলে। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস চালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে এই মহাত্মা গান্ধীর মূর্তিটি ওই চত্বরে স্থাপন করা হয়েছিল। এই ঘটনার খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ ও নেটিজেনরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূর্তির ঠিক ওপর স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একজন গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দিচ্ছেন। তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনার পর এলাকায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাটিকে দেশবিরোধী কাজ বলে অভিহিত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সভাপতি অনিল দত্ত ঘটনাটিকে “অত্যন্ত জঘন্য” আখ্যা দিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});