বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাল চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

কাল চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ০)

ডা. শফিকুর রহমান

X

ডা. শফিকুর রহমান

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম এবং আশপাশের পাহাড়ি অঞ্চল পরিদর্শনে কাল (১০ জুলাই, শুক্রবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি চট্টগ্রামের বিভিন্ন বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});