বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘মিশরকে অন্যায্য উপায়ে হারানো হয়েছে’—মামদানির মন্তব্যে নতুন বিতর্ক

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ৩–২ গোলের হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রেফারির কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে আলোচনা চলার মধ্যেই বিষয়টি উঠে এসেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বক্তব্যে।

বুধবার (৮ জুলাই) নিউইয়র্ক সিটির বাসসেবা উন্নয়ন কর্মসূচি ‘Next Stop: Better Buses, Faster Service’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মূল বক্তব্য ছিল যাতায়াতে সময় সাশ্রয়ের সুফল নিয়ে। সেই প্রসঙ্গেই উদাহরণ হিসেবে তিনি আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্ক টেনে আনেন।

মামদানি বলেন, ‘উন্নত বাসসেবার ফলে নিউইয়র্কবাসী বছরে উল্লেখযোগ্য পরিমাণ সময় সাশ্রয় করতে পারবেন। সেই অতিরিক্ত সময় পরিবারের সঙ্গে কাটানো, সন্তানের খেলায় উপস্থিত থাকা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ তৈরি করবে।’

এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, তিনি তার বেঁচে যাওয়া সময়ে কী করবেন।

তখন মামদানি হাসতে হাসতে বলেন, ‘আমার সেই বাড়তি ছয় মিনিটে আমি সম্ভবত গতকাল (৭ জুলাই) মিশরকে যেভাবে অন্যায্য উপায়ে হারানো হয়েছে, সেই ভিডিওর রিপ্লে দেখব।’

এদিকে, এ মন্তব্যকে অনেকেই ওই ম্যাচে রেফারিং নিয়ে চলমান বিতর্কের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে মামদানি সরাসরি ‘পক্ষপাতিত্ব’, ‘ষড়যন্ত্র’ বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তুলে কথা বলেননি। ‘ম্যাচে মিশর ন্যায়সঙ্গত ফল পায়নি’ বলে যে গুঞ্জণ সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে, সেটিকেই তিনি রসিকতার অনুষঙ্গ হিসেবে টেনে এনেছেন মাত্র।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});