সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিশোরগঞ্জের হাওরের নদীগুলোতে মিঠাপানির মাছ হারিয়ে যাচ্ছে

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হাওরের নদীগুলোতে মিঠাপানির মাছ হারিয়ে যাচ্ছে

বাজিতপুর-কুলিয়ারচর-নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ছয়টি উপজেলার মধ্যে প্রায় সবগুলোই নদীবেষ্টিত। এসব উপজেলার মধ্যে বাজিতপুরের তিনটি ইউনিয়নে সারা বছরই পানি থাকে।

ঘোড়াউত্রা নদীতে বর্ষাকালে একদল অসাধু জেলে কারেন্ট জাল ও নিষিদ্ধ জাল দিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা, ডিমওয়ালা মাছ এবং মাছের ডিম পর্যন্ত নির্বিচারে শিকার করছে। এসব জালের কারণে গত দুই দশক ধরে দেশীয় মাছ ক্রমেই হারিয়ে যাচ্ছে।

এদিকে নিকলী উপজেলার ছাতিরচর, সিংপুর, দামপাড়া ও গুরুই ইউনিয়নের অংশবিশেষ ধনু নদী ও কালী নদীতেও মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

অন্যদিকে কুলিয়ারচর, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার সবকটিই হাওরাঞ্চলের অন্তর্ভুক্ত। আজ রোববার সকালে এসব উপজেলার হাওরের নদীগুলোতে নৌকায় ঘুরে দেখা যায়, সরকারি নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় কাতলা, মৃগেল, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন আড়তে বিক্রি করা হচ্ছে।

বিভিন্ন উপজেলার প্রশাসন সময়ে সময়ে নদী থেকে জেলেদের নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করে পুড়িয়ে ফেললেও কিছুদিন পরই তারা আবারও নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় মাছের পোনা ধরছে।

হাওর এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এভাবে চলতে থাকলে কয়েক বছর পর মিঠাপানির দেশীয় মাছ আর পাওয়া যাবে না।

বাজিতপুরের বিভিন্ন আড়তের ব্যবসায়ীরা বলেন, তাদের ব্যবসা এখন মন্দার দিকে। আগামী বছর হয়তো এ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় মনোযোগ দিতে হবে। কারণ নদীপাড়ের জেলেরা সারা বছর ছোট মাছ ধরলেও বর্ষাকালে সরকারি নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের পোনা ধরায় নদীগুলো মাছশূন্য হয়ে পড়ছে। ফলে তাদের ব্যবসায়ও লোকসান গুনতে হচ্ছে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, গত কয়েক দিন আগে শিয়ালদী পাড় এলাকা থেকে সরকারি নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});