বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে একদিন আগেই ঈদুল আজহার জামাত আদায় ও কুরবানি

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে একদিন আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহার জামাত আদায় ও কুরবানি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের একটি মসজিদে সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে পশু কুরবানি দেওয়া হয়। প্রতিবছর একদিন আগে রোজা ও একদিন আগেই কুরবানি দিয়ে থাকে চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবারের অনুসারীরা।

ঈদের জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।

জানা যায়, প্রায় আড়াই’শ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে একদিন আগে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। নামাজ শেষে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});