বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

কিশোরগঞ্জে রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মশালাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সংরক্ষিত মহিলা সদস্য সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহণ করে।

কর্মশালাটি আলোচক ছিলেন বেটস’র জিআইএস এনালিস্ট মাহফুজুর রহমান। তিনি কর্মশালায় জানান, কিশোরগঞ্জ উপজেলা হতে অন্য উপজেলার সংযোগ সড়কগুলো করা হবে। এ কর্মশালার মাধ্যমে সড়কগুলো নির্ধারণ করে প্রস্তাবনা আকারে তুলে ধরা হবে।

এডিবির অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) ও আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন