কুমিল্লার বরুড়ায় পুকুরের পানিতে পড়ে খালেদ (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেদ ওই গ্রামের মহিন উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।