শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বার অভিযোগে চাচা গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা অভিযোগ, চাচা গ্রেফতার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধ মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরী (২০) অন্তঃসত্ত্বার অভিযোগের ঘটনায় বাড়ী চাচার হিরন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে কৈজুরী গ্রামের বাজার থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা এসআই মহিউদ্দিন মুহিন। কুমিল্লার মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়া ছেলে হিরন মিয়া (৬০)।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানায়, কিশোরীটি দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, বাড়ীর চাচা হিরন মিয়া তার সঙ্গে দৈহিক সম্পর্ক করতো। কৈজুরী গ্রামবাসী বলেন, প্রতিবন্ধী কিশোরী বাবা প্রবাসে আছেন। বাবার চাচাত ভাই হিরন মিয়ার বয়স ৬০ বছর। এবয়সে কি ভাবে এমন জগন্য কাজ করতে পারলো। গ্রামের সবাই হিরন মিয়া সঠিক বিচার চায়।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি বলেন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এই ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি হিরণ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।