শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লার ক্রীড়াঙ্গন জাগ্রত করতে হবে: মনিরুল হক চৌধুরী

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা। এ ক্রীড়াঙ্গণকে জাগ্রত করতে হবে।

কুমিল্লার ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল, সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলা শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে গ্রাউন্ড লেভেলে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে কিছু মানুষ এখনো ফুটবলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম। তখন মোহামেডানের স্বর্ণযুগ ছিল। আজ মাঠে বসে মোহামেডানের জয় দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন তিনি।

বলেন, মোহামেডান আমার কাছে আবেগের জায়গা। মোহামেডানের খেলার খবর শুনেই স্টেডিয়ামে ছুটে এসেছি। তবে কুমিল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, যা খেলাধুলার জন্য বড় বাঁধা। গত সপ্তাহে স্টেডিয়ামে এসে আমি আশাহত হয়েছি। কাদা-পানিতে ফুটবল খেলা হতে পারে না। এ মাঠে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত জরুরি। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আবেদন করার আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা আবেদন করেন, আমি ব্যবস্থা গ্রহণ করবো। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ মাঠে নিয়ে এসে দেখাবো জেলা পর্যায়ে খেলাধুলার কী বাজে অবস্থা।

পরবর্তীতে কনফারেন্স রুমে কুমিল্লার ক্লাব প্রধানদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপলসহ মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রধানরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});