কুমিল্লা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কুমিল্লা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কুমিল্লা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ। 

আজ (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহাসড়কের দেবিদ্বার সুলতানপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত অংশে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সাবেক এমপি আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।