বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসসিআই জরিপ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় “Sustainable Campus Initiative (SCI): An Integrated Model for Equitable and Quality Education” কর্মসূচির আওতায় জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

এ সময় উপজেলা শিক্ষা অফিস, ইউআরসি সহ শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসসিআই কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্ষমতা যাচাই করা হবে। এ জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি টেকসই ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের বাস্তব চিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই এসসিআই কর্মসূচির মাধ্যমে পরিচালিত এই জরিপ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জরিপ কার্যক্রম ধাপে ধাপে উপজেলার সব ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});