মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে জব্দকৃত প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে জব্দকৃত প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দেশকে মাদকমুক্ত রাখতে কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে ধারাবাহিক অভিযানের মাধ্যমে বিভিন্ন সময়ে জব্দকৃত ৮৩ কোটি ৭৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৃথকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৫১ কোটি ৮৩ লক্ষ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়।

অন্যদিকে, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নীলডুমুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লক্ষ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় দ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২.৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

অনুষ্ঠানে কুমিল্লা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});