শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

আধুনিক যুগে জন্মদিন মানেই কেক কাটা, আতশবাজি আর রাতভর হই-হুল্লা। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন কুষ্টিয়ার কুমারখালীর সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। 

‘বিশ্বাসী হইও, তবেই বিখ্যাত হইতে পারিবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) কুমারখালীর আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক লি: এ উদযাপিত হলো তার ৮২তম জন্মবার্ষিকী। 

তবে কোনো জাঁকজমক নয়, দিনব্যাপী আয়োজনে ছিল মানবসেবা, শিক্ষা আর ধর্মীয় অনুশাসন। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্মীয় সম্মেলন-২’ নামের এই অনুষ্ঠানে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিল শিক্ষা পল্লী পার্ক। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অন্তত দুই হাজার “কোরআনের পাখি”সহ সকল শ্রেণি-পেশার প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। 

দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক। পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প আর উন্নত খাবারের আপ্যায়ন। 

কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ শিক্ষা পল্লী পার্ক লিমিটেড এর অডিটোরিয়ামে শুক্রবার সকাল থেকেই কুরআনের পাখিরা জড় হতে শুরু করে। বিভিন্ন জেলা থেকে ২০০০ কোরআনের পাখিসহ ৭০০০ মানুষের মিলনমেলার আয়োজন আয়োজন করেছিল আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।  

জাছিয়া তাহারিম বলেন, “আমরা অনেক খুশি। এখানে এসে অনেক কিছু শিখেছি।” স্কুল শিক্ষক আরিফুল ইসলাম জানান, সময়ের পালাবদলে ক্ষণস্থায়ী এই পৃথিবী কাউকে মনে রাখে না। তবে কিছু মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকেন আজীবন। আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ তাদেরই একজন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সকলের মধ্যমণি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মধর্মিনী সুরাইয়া বিলকিস। 

আবেগে আপ্লুত হয়ে তারা বলেন, “দুনিয়াতে আসছি খালি হাতে, যাবো খালি হাতে। যা কিছু করেছি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো কাজের ওসিলাই আল্লাহ যেন পরকালে? বেহস্ত দান করেন।” 

তার স্ত্রী সুরাইয়া বিলকিস বলেন, ‘মানুষের সেবাই আমাদের ধর্ম। সারাজীবন আলাউদ্দিন আহমেদ মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ যেন তাকে উত্তম পুরুস্কার দান করেন।’ 

ধনী-গরিব, আলেম-শিক্ষক, শিল্পী-শ্রমিক সবার উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠান পরিণত হয়েছিল এক বিশাল মিলনমেলায়। এ কথা জানালেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম। 

তিনি জানান, অনুষ্ঠানে দুই হাজার কুরআনের পাখিসহ অন্তত সাত হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});