শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের উন্নতি হলে দেশ উন্নত হবে: প্রতিমন্ত্রী হেলাল

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে ভাবতেন। বেগম খালেদা জিয়াও ভেবেছেন। তাদের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তা অনুধাবন করছেন। তাই সরকারের যাত্রায় ১২ হাজার কৃষকের সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছেন। 

তিনি মনে করেন দেশের অর্থনীতির মেরুদন্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। তিনি কৃষকদের জন্য কৃষি কার্ডের সূচনা করেছেন যাতে সুলভ মূল্যে সার বীজসহ বিভিন্ন সেবা পাবেন কৃষকরা। কৃষির মান উন্নয়নে সারাদেশে খাল খনন পুনঃখননের কাজ চলছে। কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে সেচ পাম্পে বিদ্যুত সাশ্রয়ে সোলারের ব্যবস্থা, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছেন। কৃষকদের উন্নয়নেই দেশ উন্নত এবং সমৃদ্ধশালী হবে। দেশের অর্থনীতিতে যাতে কৃষকরা জোরালো ভূমিকা রাখতে পারে সে লক্ষেই কাজ করছে সরকার। 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় হাটহাজারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি এসব কথা বলেন। 

শনিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসান মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। কৃষি ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে চেস্টার ক্রুটি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান। যেখানে সেচের ব্যবস্থা নেই সেখানে সেচের ব্যবস্থা করা হচ্ছে। কৃষকদের অগ্রাধীকার ভিত্তিতে কাজ করা হবে। কারণ কৃষকরাই বড় শক্তি। আমরা চাই দেশের অন্যান্য উপজেলার মত হাটহাজারীর কৃষকরা নিজেদের এবং এলাকার চাহিদা মিটিয়ে দেশের বাহিরে কৃষিপণ্য রপ্তানি করতে পারে। এর জন্য যত ধরনের সহযোগিতা আমরা করব।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, পৌরসভার আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, কৃষক সেলিম সিকদার।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন