শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কৃষি উৎপাদন বাড়াতে মনোহরদীতে বিনামূল্যে বীজ-সার-চারা বিতরণ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কৃষি উৎপাদন বাড়াতে মনোহরদীতে বিনামূল্যে বীজ-সার-চারা বিতরণ উদ্বোধন

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

শুক্রবার  অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বলেন, “সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং তাদের কৃষিকাজে আরও উৎসাহিত করা। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ জন  কৃষককে একটি করে সবজি বীজের প্যাকেজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া ৫০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ১০ কেজি করে ভার্মিকম্পোস্ট দেওয়া হবে। এ ধরনের প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান অতিথি সরদার সাখাওয়াত হোসেন বকুল তাঁর বক্তব্যে বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা  নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রতীকীভাবে সবজি বীজের প্যাকেজ, ডিএপি ও এমওপি সার, লেবুর চারা এবং ভার্মিকম্পোস্ট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});