বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: পেজেশকিয়ান

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই কঠোর অবস্থান জানালেন মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে বলেছেন, “কেউ আমাদেরকে আত্মসমর্পণ করাতে পারবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করার আলোচনায় যুক্তরাষ্ট্র যেসব শর্ত ও ছাড় দাবি করছে, তা মেনে নেওয়া হবে না। তিনি আরও দাবি করেন, শিয়া সম্প্রদায়ের জনগণকে “শক্তি প্রয়োগ করে কখনো বাধ্য করা যায় না।”

পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হুমকি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরান বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো ওই পথে অস্ত্র ও সামরিক সরবরাহ চলাচল বন্ধ করা, যাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সহায়তা পৌঁছাতে না পারে। এই বিষয়টি ওয়াশিংটন-তেহরান আলোচনায় বড় বিরোধের কারণ হয়ে উঠেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে চালু হওয়া “প্রজেক্ট ফ্রিডম” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যাতে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি আনা যায়।

বিশ্লেষকরা বলছেন, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক ও কৌশলগত চাপ—এই দুইয়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তপ্ত।

সূত্র- আলজাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন