শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরে স্বরচিত কবিতা আবৃত্তি

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরে স্বরচিত কবিতা আবৃত্তি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় “সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে স্বরচিত কবিতা আবৃত্তি (কবিতা পাঠ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ কবিতা আবৃত্তি (কবিতা পাঠ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি কোহিনূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গীতিকবি ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি এনামুল হক পলাশ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি মোমেন এইচ।

প্রধান অতিথির বক্তব্যে কবি পরাগ রিছিল বলেন, কেন্দুয়া শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলে বহু গুণী মানুষের জন্ম হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির মানুষ ভেদাভেদে বিশ্বাসী নন; শুদ্ধ শিল্পচর্চার মধ্য দিয়েই মানুষের মুক্তির পথ খুঁজে পাওয়া যায়।

প্রধান আলোচক কবি এনামুল হক পলাশ বলেন, সকল মত ও পথের মানুষকে নিয়ে সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে হবে। চর্যাপদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত সকল ন্যায়সংগত সংগ্রাম আমাদের সংস্কৃতির পথনির্দেশক। জনগণের ভাষায় জনগণের সাহিত্য ও সংস্কৃতি নির্মাণ করতে হবে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি জোবায়েদুল হক মারুফ, কবি এম এ জলিল, কবি শাহাবুল কাদের ভূঁইয়া, কবি মহিউদ্দিন সরকার, কবি অর্জন, কবি নুরুল ইসলাম, কবি জহিরুল ইসলাম, আবুল হাশেম বয়াতী, কবি সিরাজুল ইসলাম, কবি গোলাম মোস্তফা, কবি মজিবুর রহমানসহ আরও অনেকে।

পরে আমন্ত্রিত অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া বই ও কলম । 

এ সময় উপস্থিত ছিলেন ,শিল্পী আবুল বাশার তালুকদার, জারি শিল্পী হেলাল উদ্দিন, সবুজ বয়াতি, চিন্তা জগতের সভাপতি শাহ আলম, বাউল শিল্পী সাফিয়া খাতুন, দুলাল দেওয়ান, শিল্পী অলি উল্লাহসহ বিভিন্ন কবি, শিল্পী, বাউল, গীতিকার ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});