শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবসে এমপি হিলালীর শ্রদ্ধাঞ্জলি

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবসে এমপি হিলালীর শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা ও অসুস্থ শিল্পী-ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই)বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার বাংলা লোকসাহিত্য ও বাউল সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন, কর্ম ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।এছাড়াও তিনি মাদক ও অনলাইন জুয়া বিরুদ্ধে কঠোর নজরধারী রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন কোন মাদক সেবী বা মাদক সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এ বিষয়ে তিনি কেন্দুয়া  অফিসার ইনচার্জকে কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। 

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমারান্র বিশ্ব শর্মার পরিচালনায় 

লোকসাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, নেত্রকোনার সাহিত্য সমাজের কবি তানভীর জাহান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম এবং আবুল বাশার তালুকদার প্রমুখ।এছাড়াও বাউল আব্দুল মজিদ তালুকদারের প্রয়াণ দিবসে অসংখ্য নেত্রকোনা ও কেন্দুয়ার বরন্য শিল্পীদের অংশগ্রহণ করে। 

আলোচনা সভা শেষে অসুস্থ শিল্পী ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে বাউল সংগীত পরিবেশনের সহ এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});