সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কেপ ভার্দের জাদুতে মুগ্ধ মাতেরাৎসি

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কেপ ভার্দের জাদুতে মুগ্ধ মাতেরাৎসি

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ০)

: লিওনেল মেসির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

X

: লিওনেল মেসির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া নবাগত দলগুলোর একটি কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়দের রুখে দিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। আফ্রিকার দলটির এবার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তাদের বিস্ময়যাত্রা চলবে কিনা, সময়ই বলে দিবে। তবে, কেপ ভার্দেকে নিয়ে মুগ্ধতার শেষ নেই মার্কো মাতেরাৎসির।

ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা এই সাবেক ডিফেন্ডার অবশ্য, মায়ামির ম্যাচে স্বাভাবিকভাবে এগিয়ে রাখলেন আর্জেন্টিনাকে। তবে, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটাও কেপ ভার্দের জন্য বড় প্রাপ্তি, মানছেন মাতেরাৎসি,‘ এ মুহূর্তে সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্দে। এখন তাদের খেলতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তো আমরা দেখব, কী হয়। আমরা এখন মায়ামিতে এবং ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেইপ ভার্ড এ ম্যাচে আন্ডারডগ। কিন্তু, ৯০ মিনিটের ফুটবলে আপনি কখনও বলতে পারবেন না, কী হতে পারে।’

৩৯ বছর বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে আলো ছড়িয়ে চলছেন লিওনেল মেসি। চলতি আসরে এরই মধ্যে ছয় গোল করে, তিনি ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। এই মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন ইতালির এই সাবেক ডিফেন্ডার,‘ কেপ ভার্দের চেয়ে আর্জেন্টিনা অনেক ভালো দল এবং এ মুহূর্তে তাদের সঙ্গে আছে ইতিহাসের সেরা খেলোয়াড়। যখন মেসি খেলে, আমি তাকে ভালোবাসি এবং এই ম্যাচ তাকে দেখতে মুখিয়ে আছি। ৩৯ বছর বয়সে খেলা সহজ নয় এবং সে এখনও সেরাদের একজন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});