রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্রীড়া কার্ডের আওতায় আসছেন আরও ৫০০ খেলোয়াড়


অক্টোবর ৪, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খেলোয়াড়দের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চলতি অর্থবছরে ক্রীড়া কার্ডের আওতায় আরও ৫০০ জন ক্রীড়াবিদকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে ৩০০ জন খেলোয়াড় এ সুবিধার আওতায় রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ক্রীড়া কার্ডধারীদের সুবিধা নিশ্চিতকরণ ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় থেকেও বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার পথ তৈরি হবে। চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ থেকেই নতুন করে যুক্ত হওয়া ৫০০ ক্রীড়াবিদকে নিয়মিত ভাতা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, কার্ড প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রতি চার মাস পরপর তালিকায় সংযোজন ও বিয়োজন করা হবে। ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতেও তালিকা হালনাগাদ করা হবে।

ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্যান্য খেলাধুলার প্রসারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব খেলা তুলনামূলকভাবে কম প্রচার পায়। ফলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের অনেক সময় অবমূল্যায়নের শিকার হতে হয়। অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা অসুস্থ বা আহত হলে যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান, সেটি নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

জাতীয় স্টেডিয়ামের দোকান বরাদ্দ ও ভাড়া নিয়ে অনিয়মের বিষয়ে আমিনুল হক বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হলেও সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে দোকানগুলোর ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে দলটি বিশ্বকাপে খেলতে যায়নি—এ বিষয়টি আগেই জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত যাতে পুনরায় না হয়, সে বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় সতর্ক থাকবে।

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্তের প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংশ্লিষ্ট সংস্থাগুলো যে তথ্য চাইছে, মন্ত্রণালয় তা সরবরাহ করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থাই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এ ছাড়া এশিয়ান কাপ ফুটবল ও এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});