খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম এলাকায় প্রায় ৪০০ পরিবারের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে পানির ট্যাংক স্থাপন করেছে সেনাবাহিনী। সোমবার সকালে দুল্যাতলী ইউনিয়নের পূর্ব মাগড়াছড়ি পাড়ার মাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ট্যাংকটির উদ্বোধন করা হয়।
সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন এ উদ্যোগ নেয়। প্রকল্পটির উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল।
এ সময় ক্যাম্পের জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। পানির ট্যাংক স্থাপনের ফলে বিদ্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকার প্রায় ৪০০ পরিবার উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, জনসাধারণের সঙ্গে সম্প্রীতি জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.