শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খামেনির রাষ্ট্রীয় জানাজার নতুন সময়সূচি ঘোষণা করল ইরান

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরও পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার (১১ জুন) জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।