মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খুলনায় গু*লি-পিস্ত*ল-ককটেলসহ গ্রেপ্তার ৩


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা সেতুর উত্তর পাশে পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- আল আমিন (২৩), রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)। আল আমিন লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিল এলাকার বাসিন্দা। রনি মোল্লা রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা। স্বরন জোমাদ্দারের বাড়ি লবণচরা এলাকায়।

পুলিশ জানায়, রূপসা সেতুর উত্তর পাশে নদীর ঘাটে ব্যক্তি মালিকানাধীন একটি সিমেন্ট আনলোডের ঘাট রয়েছে। ঘাটের মালিক ইউনুস আলী। তার অভিযোগ, স্থানীয় বি-কোম্পানি ও নুর আজিম বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তাকে ভয়ভীতিও দেখানো হচ্ছিল। এ কারণে মঙ্গলবার ঘাটে সিমেন্ট আনলোডের কাজ বন্ধ ছিল।

ওই তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রূপসা সেতুর উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়া মিলের সামনে ফাঁকা জায়গায় পৌঁছায় পুলিশের দল। এ সময় হেলমেট ও মুখোশ পরা তিনজনকে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করতে দেখা যায়। তাদের মুখ গামছা দিয়েও ঢাকা ছিল।

পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধারের দাবি করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

লবণচরা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});