খুলনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ০)

মাদক ব্যবসায়ী গ্রেফতার

X

মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় র‍্যাব ১০ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে খানজাহান আলী সেতুর টোলপ্লাজায় গাড়ি তল্লাশিকালে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে ১০ কেজি গাঁজাসহ দৌলতপুর থানার ফুলবাড়ি গেট এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. মামুন (২২) এবং পশ্চিম সেনপাড়া এলাকার সেলিম পাটোয়ারীর ছেলে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।