শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাপোলিতে ‘ব্যাক-আপ’ ভূমিকায় থাকবেন না লুকাকু, এজেন্টের হুঁশিয়ারি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাপোলিতে ‘ব্যাক-আপ’ ভূমিকায় থাকবেন না লুকাকু, এজেন্টের হুঁশিয়ারি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ০)

রোমেলু লুকাকু।

X

রোমেলু লুকাকু।

প্রাক-মৌসুমে পাওয়া পেশির গুরুতর চোটে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ফুটবলে কেবল ৬৪ মিনিট খেলতে পারেন রোমেলু লুকাকু। নাপোলিতে চুক্তির শেষ বছরে প্রবেশ করছেন বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার। সেখানে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। তার এজেন্ট ফেদেরিকো পাস্তোরেল্লো ক্লাবকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই তারকা স্ট্রাইকার কোনো ব্যাক-আপ ভূমিকা গ্রহণ করবেন না।

নাপোলির ক্রীড়া পরিচালক জিওভান্নি মান্না সম্প্রতি বলেছেন, লুকাকু ছুটি থেকে ফেরার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে ক্লাবকে তার সঙ্গে আলোচনা করতে হবে। এই প্রসঙ্গে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পাস্তোরেল্লোকে সরাসরি জিজ্ঞেস করা হয় যে, ২০২৬-২৭ মৌসুমের জন্য লুকাকু রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকতে রাজি হবেন কি না।

তিনি উত্তর দেন, “অবশ্যই না। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং সে তা প্রমাণও করেছে। সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। আমাদের পক্ষে এমন পরিস্থিতি মেনে নেয়া কঠিন। “অবশ্যই প্রাথমিকভাবে একটা শুরুর একাদশ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মাঠে যা হয়, সেটার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। মান্নার মন্তব্যের পেছনে আর্থিক বিষয়ও থাকতে পারে, যেহেতু দলে দুজন শীর্ষমানের স্ট্রাইকার আছেন।”

৩৩ বছর বয়সি লুকাকুর সম্ভাব্য চুক্তি নবায়ন বা বেতন সমন্বয়ের বিষয়েও বলেন তার এজেন্ট। চুক্তি নবায়নের প্রস্তাবের সঙ্গে বাড়তি খরচের বিষয়ও আছে। এটা শুধু বেতনের বিষয় নয়। রোমেলু তার ক্যারিয়ার জুড়ে যা কিছু অর্জন করেছে, তার কারণেই সে এই স্তরের চুক্তি পাওয়ার দাবিদার।

“গত মৌসুমে পুরোপুরি তার দায় ছিল না। যদি তাকে তার ইচ্ছেমতো অনুশীলন করার সুযোগ দেওয়া হতো, তাহলে সে হয়তো আরও তাড়াতাড়ি ফিরতে পারত এবং বিশ্বকাপে প্রধান ভূমিকা পালন করতে পারত, যা শেষ পর্যন্ত সে করেছেও। রোমেলু এমন ধরনের মানুষ নয় যে, কোনো দলে তার প্রয়োজন না থাকা সত্ত্বেও সে থেকে যায়।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});